ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলুপ্ত প্রজাতির দুই ভোঁদড় খালে অবমুক্ত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৭, ১ ডিসেম্বর ২০২৩
বিলুপ্ত প্রজাতির দুই ভোঁদড় খালে অবমুক্ত
বিলুপ্ত প্রজাতির দুইটি ভোঁদড়

ভোলার চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির দুইটি ভোঁদড় (উদ্‌বিড়াল) উদ্ধারের পর খালে অবমুক্ত করেছে বন বিভাগ। 

শুক্রবার দুপুরে উপজেলার সুন্দরী খালে ভোঁদড় দুইটি অবমুক্ত করা হয়। এগুলোর গায়ের রঙ ধূসর। ওজন প্রায় আট কেজি।

জানা যায়, চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি বসতবাড়ির পুকুরে ভোঁদড় দুইটি গত কয়েকদিন ধরে ভাসতে দেখেন স্থানীয়রা। এগুলো মানুষ দেখলে ডুব দিয়ে পানির নিচে চলে যায়। বিষয়টি নিয়ে বাড়ির মালিকের কৌতূহল সৃষ্টি হলে পুকুরে জাল পাতা হয়। ঐ জালে ধরা পড়ে ভোঁদড় দুইটি। পরে খাঁচায় বন্দি রেখে চরফ্যাশন বন বিভাগকে খবর দিলে তারা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement

এ বিষয়ে চরফ্যাশন বন বিভাগের বিট কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, বিলুপ্ত প্রজাতির দুইটি ভোঁদড় উদ্ধার করে চরফ্যাশন রেঞ্জের পূর্ব পাশের সুন্দরী খালে অবমুক্ত করা হয়েছে। এসব ভোঁদড় বা উদ্‌বিড়াল এখন আর সচরাচর দেখা যায় না। এরা সাধারণত কম পানি যেমন- ছোট নদী ও পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। খাবারের সন্ধানেই এই ভোঁদড় দুইটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!