ফেনী সামাজিক বন বিভাগ জানায়, বুধবার সকালে ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ে অভিযান চালিয়ে খাঁচাবন্দি অবস্থায় ৪টি তোতা, ৮টি মুনিয়া ও ৪টি শালিক উদ্ধার করা হয়। পাখিগুলো বন বিভাগের ক্যাম্পাসে অবমুক্ত করা হয়। বিক্রেতা ফরিদপুরের মো. কামরুল শেখের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পাখিগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন, সামাজিক বন বিভাগ ফেনী সদরের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রেসকিউ টিমের সেক্রেটারি ওয়ালিদ বিন আবদুল্লাহ, ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের ফেনী জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও ফেনী বন্যপ্রাণী রেসকিউ টিমের সদস্য সফি উল্যাহ।
.png)
পাখি বিক্রেতা মো. কামরুল শেখ জানান, গত ৩ দিন ধরে তিনি ফেনীর বিভিন্ন স্থানে পাখি বিক্রি করছিলেন।
ফেনী সদরের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করার পর বিক্রেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।