ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

ঝড়ের পাখি

মূলঃ হারম্যান হেসে ( Hermann Hesse)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১২:১৪, ২ নভেম্বর ২০২৩
ঝড়ের পাখি
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

“পালিয়ে যাওয়ার কোনোই উপায় নেই তোমার। আবার একইসাথে ভবঘুরে, শিল্পী ও প্রকৃত নাগরিক তথা সুস্থ অকপট মানুষও হতে পারো না তুমি। যদি মাতাল হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই হ্যাংওভারের ঝুঁকি মেনে নিতে হবে।

সূর্যের আলো ও বিশুদ্ধ কল্পনাকে যদি তুমি হ্যাঁ বলতে চাও, তবে ময়লা ও বিবমিষাকেও একইসাথে তোমার হ্যাঁ বলতে হবে।

তোমার ভেতরে সবই আছে - সোনা ও কাদা, সুখ ও বেদনা, শৈশবের উচ্চকিত হাসি ও মৃত্যুর ভয়। এদের সবকিছুকেই তুমি হ্যাঁ বলো, কাউকেই এড়িয়ে যেয়ো না।আর কখনোই  নিজের সাথে  মিথ্যে বলো না।
কোনো প্রকৃত নাগরিক তুমি নও।

Advertisement

কোনো গ্রীক নও তুমি।
নও সুসংগত কেউ, 
এমনকি  নিজের মালিকও নও তুমি।
তুমি হলে আসলে ঝড়ের পাখি।
ঝড়ই তোমাকে জাগিয়ে তুলুক! সেটাই তোমাকে চালনা করুক!
একজন মানুষ আর কতটুকু মিথ্যে বলতে পারে! হাজারবার?

তুমি তো তোমার কবিতা ও বইগুলোতেও হাজার মিথ্যে বলেছ, সুসংগত, জ্ঞানী, সুখী ও আলোকিত মানুষের 
অভিনয় করেছ। 
একইভাবে, যুদ্ধে আক্রমণকারী মানুষেরাও 
বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে
যদিও ভয়ে তাদের নাড়িভুড়ি মোচড় দিয়েছে।

হে ঈশ্বর, কী হতভাগা উল্লুক,
আয়নার ভেতরের  তরবারি যোদ্ধাই না মানুষ 
বিশেষ করে শিল্পীরা-
বিশেষ করে আমি!

আমরা প্রত্যেকেই ঝড়ের পাখি ছাড়া আর কিছুই নই।
ঝড়ই তোমাকে জাগিয়ে তুলুক।
সেটাই তোমাকে চালনা করুক।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!