ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপের ধাক্কায় নিথর শিশু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২ ডিসেম্বর ২০২৩
পিকআপের ধাক্কায় নিথর শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে অটোরিকশায় পিকআপের ধাক্কায় আরিফা জান্নাত নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ সময় আরো এক ছাত্রী আহত হয়।  

শনিবার সকালে উপজেলার শাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফা জান্নাত ঐ এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের মেয়ে। সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় শিশু শ্রেণিতে পড়তো। আহত ছাত্রীর নাম রিনা আক্তার আঁখি। সে একই মাদরাসার প্রথম শ্রেণিতে পড়ে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, খেয়ারহাট বেড়িবাঁধ এলাকায় একটি দ্রুতগামী পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আহত হয় আরেক শিশু। তাকে হাসপাতালে নেয়া হয়। 

খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আজ আরবি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে অটোরিকশায় মাদরাসায় আসছিল ছয় শিক্ষার্থী। পথে দুর্ঘটনায় আরিফা জান্নাত নিহত হয়। রিনা আক্তার আঁখি নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!