ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় নারীসহ দুইজনকে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২ ডিসেম্বর ২০২৩
খুলনায় নারীসহ দুইজনকে কুপিয়ে জখম
ফাইল ছবি

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব মোল্যা (২৭) ও তার চাচি নাজমা বেগমকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিব পশ্চিম কাটেংগা এলাকার আলম মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাকিব মোল্যার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার হাত-পা কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তার চাচি নাজমা বেগম ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে যখম করে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Advertisement

তেরখাদা থানার ওসি (তদন্ত) এস এম আলম কবির বলেন, যুবলীগ নেতার ওপর হামলার শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!