[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জ থেকে কিশোরী নিখোঁজ, ৫ দিন পর কুমিল্লায় উদ্ধার
কিশোরী উদ্ধার -প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজের ৫ দিন পর কুমিল্লা থেকে প্রতিমা (১৩) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার হোমনা থানা এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়।
নিখোঁজ প্রতিমা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকার লিটন মিয়ার মেয়ে।
.png)
কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম জানান, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে কুমিল্লা জেলার হোমনা থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে নিখোঁজ কিশোরী প্রতিমাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!