ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ভোরে মিলল লাশ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ২৯ নভেম্বর ২০২৩
রাতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ভোরে মিলল লাশ
ঘটনাস্থল

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় খালের পানিতে ডুবে শফিকুল ইসলাম সাফি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের খলিলপুর সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম খলিলপুর সর্দারপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে খলিলপুর সর্দারপাড়া গ্রামে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান শফিকুল। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় মনোয়ার হোসেন, ফরিদুল ইসলামসহ চারজন। তিনজন পানিতে নেমে মাছ ধরা শুরু করলে লাইট ধরে ছিলেন শফিকুল। একপর্যায়ে পা পিছলে পড়ে গেলে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। তার সঙ্গী তিনজনসহ স্থানীয়রা সারারাত খোঁজাখুঁজি করেও শফিকুলের সন্ধান পাননি। বুধবার ভোরে তার লাশ ভেসে ওঠে।

Advertisement

পার্বতীপুরে মডেল থানার ওসি আবুল হাসনাত খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!