ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ট্রান্সফরমার চুরির চেষ্টা, ৩ যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৪ ডিসেম্বর ২০২৩
ফেনীতে ট্রান্সফরমার চুরির চেষ্টা, ৩ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানীয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে রোববার ভোরে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন তিন যুবক।

এ ঘটনায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) আনিছুর রহমান খন্দকার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্র জানায়, ভোর রাত ৫টার দিকে বাথানীয়া এলাকার আবাবিল কাবাব হাউজের সামনের বিপরীতে করিম বক্স পাটোয়ারী বাড়ির সম্মুখে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পিকআপ গাড়িসহ তাদের আটক করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে খবর দেয়।

Advertisement

ঘটনাস্থল থেকে কুমিল্লার ব্রাক্ষণপাড়া থানার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে মো. সাকিব (১৯), একই থানার দুলালপুর ইউনিয়নের গোপাল নগর এলাকার জাকির হোসেনের ছেলে মো. খোকন মিয়া (১৭) ও দেবিদ্বার থানার রাজামেহার ইউনিয়নের গাংচুর উত্তরপাড়া এলাকার মো. শাহজালালের ছেলে মো. আব্দুল কাইয়ুমকে (১৯) পুলিশে সোপর্দ করা হয়। তাদের হেফাজতে থাকা ১ লাখ সাড়ে ৯ হাজার টাকা মূল্যের ২৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমার ও পিকআপ গাড়ি জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, ট্রান্সফরমার চুরির সময় একজন ধরা পড়লে অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে ধাওয়া করে আরো দুইজনকে বিসিক শিল্প নগরীর সড়ক থেকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত আরো একজন পালিয়ে যান।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চুরি ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!