এ ঘটনায় রোববার রাতেই দোকানের মালিক বশির মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বশির মিয়া কাউতলী গ্রামের আবু সামা মিয়ার ছেলে।
আসামিরা হলেন, পৌর এলাকার ভাদুঘর গ্রামের আসমত আলীর ছেলে আনসর আলী (৬৫), আনসর আলীর ছেলে নুরুল আমিন (৩৬) কাউতলী গ্রামের ফুল মিয়ার ছেলে শাহজাহান (৫০), একই গ্রামের সুন্দর আলীর ছেলে হানিফ মিয়া (৫০) ও সদর উপজেলার দারমা গ্রামের রতন (৩০)। পুলিশ এ ঘটনায় আনসর আলী নামে এক আসামিকে গ্রেফতার করেছে।
.png)
মামলার এজাহারে বাদী বশির মিয়া বলেন, তিনি কাউতলী বাজারে ‘মায়ের দোয়া মোরগ সেন্টার’ নামে একটি মুরগির দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। রোববার সন্ধ্যা সোয়া ৬টার সময় তিনি দোকান বন্ধ করে খাওয়ার জন্য বাড়িতে চলে যান। এই সুযোগে চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশ থেকে নগদ ৪ লাখ ৪৭ হাজার ৩২০ টাকা ও দোকানে থাকা ১শ’ মুরগি চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে তিনি বাজারে গিয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, মুরগির আড়তে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আনসর আলীকে সোমবার সকালে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করেছি। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।