ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল চুরি করে পালানোর সময় ধরা, গণপিটুনিতে কিশোর নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ৪ ডিসেম্বর ২০২৩
ছাগল চুরি করে পালানোর সময় ধরা, গণপিটুনিতে কিশোর নিহত
ফাইল ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে সাইফুল মল্লিক নামে কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় ছাগল মালিক ওমর আলীকে আটক করেছে পুলিশ। 

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত যুবক সাইফুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকনউদ্দিন মল্লিকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম জানান, নিহত সাইফুল পদ্মবিলা গ্রামের ওমর আলীর ছাগল চুরি করে ভ্যানে পালানোর চেষ্টা করে। এ সময় ছাগলের মালিক চিৎকার দিলে এলাকাবাসী তাকে ধাওয়া করেন। পরে দেওয়ানবাড়ী সেতুতে ওঠার সময় ভ্যান নিয়ে উল্টে পড়ে যান সাইফুল। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় ছাগল মালিক ওমর আলীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!