মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সপ্নীল হোসেন গাংনী উপজেলার তেরাইল গ্রামের কাউছার আলীর ছেলে। সপ্নীল স্থানীয় তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সপ্নীল বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। একপর্যায়ে ফুটবলের আঘাতে তিনি মাঠে লুটিয়ে পড়েন। এ সময় সপ্নীলের বন্ধুরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
গাংনী থানার ওসি তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।