রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তামজিদের বাসা শান্তিবাগের গুলবাগ এলাকায়। তামজিদ ও শাহিল ইস্কাটনের বিয়াম স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র। আর শাহিদ পড়ে ঢাকা সিটি কলেজে একাদশ শ্রেণিতে।
.png)
তামজিদকে হাসপাতালে নিয়ে যাওয়া দুই বন্ধু শাহিল রহমান ও শাহিদ হাবিবুল্লাহ জানান, প্রতি সপ্তাহে একদিন তারা গোসল করতে আফতাবনগরের শেষ মাথায় চায়রা ফ্যাক্টরির পাশের একটি খালে যায় গোসল করতে। রোববার ৪ বন্ধু মিলে যায় সেখানে। তারা ৩ জন গোসল করতে নামে আর ধ্রুব নামে এক বন্ধু পাড়ে দাঁড়িয়ে ছিল। সাঁতরে এক পাড় থেকে আরেক পাড়ে যায় তারা। সাঁতার জানলেও তামজিদ সেই পাড় থেকে আবার ফেরার সময় পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা পাড়ে পৌঁছানোর পর তামজিদকে দেখতে না পেয়ে পানির নিচে খোঁজাখোজি শুরু করে। ৫-৬ মিনিট পর তাকে পানির নিচ থেকে পাড়ে তুলে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি মো. মনির হোসেন মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।