সানজিদা এমসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। বিড়ালটি সাত দিন আগে হারিয়ে যাওয়ার পর থেকে বিষণ্ন সানজিদা। ছোটবেলা থেকে সানজিদার বিড়াল পোষার প্রতি ঝোঁক ছিল। প্রথমবারের মতো পোষা বিড়াল হারিয়ে হতাশ তিনি।
নগরীর টিলাগড়, মেজরটিলা ও জালালাবাদ এলাকার বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়েছে।
.png)
পোস্টারে লেখা হয়েছে, সিলেট টিলাগড়া থেকে পোষা বিড়াল লাড্ডু হারিয়ে গেছে। এক মানবতাহীন প্রতিবেশী বস্তায় বেঁধে টিলাগড় থেকে বিড়ালটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দিয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি বিড়ালটিকে দেখলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ওই পোস্টারে দুটি মুঠোফোন নম্বর উল্লেখ করা হয়েছে।
সানজিদার বড় বোন জান্নাতুল ফেরদৌস বলেন, তার ও তার বোনের বিড়াল পোষার শখ রয়েছে। এক বছর ধরে লাড্ডুকে লালন-পালন করছেন তারা।