বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হরিণের মাংস নিয়ে শিকারিরা লোকালয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় কলাগাছি স্টেশনের বনরক্ষীদের সঙ্গে নিয়ে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোররা ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চার বস্তাভর্তি হরিণের মাংস উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৬০ কেজি। তবে ওই সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। যে কারণে শিকারিদের আটক করা সম্ভব হয়নি।
.png)
তিনি আরো জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত বন আইনের আওতায় আনা হবে।