শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। এর আগে, রোববার উখিয়া থানায় মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় রোহিঙ্গা দিল মোহাম্মদকে।
গ্রেফতারকৃত দিল মোহাম্মদ উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নজির আহমেদের ছেলে।
.png)
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ছয় হাজার ইয়াবাসহ দিল মোহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন। একইদিন তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।