ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঁকো থেকে পড়ে প্রাণ গেল তরুণের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ৯ ডিসেম্বর ২০২৩
সাঁকো থেকে পড়ে প্রাণ গেল তরুণের
ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাঁকো থেকে পড়ে কামরুল ইসলাম ওরফে আকবর (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়ন সংলগ্ন ছোট ফেনী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কামরুল ইসলাম ওরফে আকবর ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মফিজুল হকের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন আকবর। পরে পরিবারের সদস্যরা এলাকায় তার সন্ধান চেয়ে মাইকিং করেন। শনিবার সকালের দিকে ছোট ফেনী নদীর সাঁকোর নিচে কোম্পানীগঞ্জের চরহাজারী অংশে তার মরদেহ পড়েছিল। স্থানীয় লোকজন প্রথমে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মৃতের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সাঁকো পারাপারের সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার এসআই আলী আশরাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের স্বজনেরা পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। মৃত তরুণ মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!