ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ৮ ডিসেম্বর ২০২৩
বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মা-মেয়ের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে অঞ্জলী রানী নামে এক গৃহবধূ এবং তার মেয়ে লক্ষ্মী রানীর মৃত্যু হয়েছে। এ সময় অঞ্জলী রানীর ছেলে শ্যামল আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত হলেন একই গ্রামের দিনেশের স্ত্রী অঞ্জলী রানী এবং তার মেয়ে লক্ষ্মী রানী।

জানা যায়, বৃহস্পতিবার রাতে দিনেশের ছেলে শ্যামল বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধোয়ার জন্য যায়। এ সময় টিউবওয়েলের পাশের টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয় সে। ছেলেকে বাঁচাতে ছুটে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মা অঞ্জলী রান। পরে অঞ্জলী রানীর বড় মেয়ে লক্ষ্মী রানী ভাই ও মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই অঞ্জলী রানী এবং তার মেয়ে লক্ষ্মী রানীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আব্দুল আল মামুন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!