ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ৯ ডিসেম্বর ২০২৩
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই মুদি ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেলে পৌরশহরের মহাজনপট্টি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

জরিমানাকৃত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো- মহাজনপট্টির জিহাদ স্টোর এবং অরিত্র কুন্ড স্টোর। এছাড়া পৌরশহরের বিভিন্ন মুদি দোকানদার ও আড়তদারকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে নিদের্শনা প্রদান করেন এই কর্মকর্তা।

Advertisement

অভিযান শেষে ইমরান-মাহমুদ-ডালিম বলেন, কিছু দোকানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে; এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!