ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ৯ ডিসেম্বর ২০২৩
রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার সকাল ১১টা হতে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করে জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

এ সময় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে শহরের মেডিসিন স্টোরকে ১৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অপরাধে শহরের বড় বাজারের আরিফ স্টোরকে পাঁচ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ফকীর বাণিজ্যালয়কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। সরকারি বিধি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!