ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকে ১৩০ বস্তা চিনি পাচারের সময় ধরা খেলেন ৩ জন

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০, ১০ ডিসেম্বর ২০২৩
ট্রাকে ১৩০ বস্তা চিনি পাচারের সময় ধরা খেলেন ৩ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে তিনটি মিনি ট্রাকভর্তি ১৩০ বস্তা চিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় লোকজন চিনি পাচারের অভিযোগে মিনি ট্রাকগুলো আটক করে পুলিশের কাছে হন্তান্তর করে।

আটককৃতরা হলেন, মানিক (৩০), ট্রাকচালক (অজ্ঞাত) ও সিয়াম (২২)।

জানা যায়, শেরপুর সদর উপজেলার আমতলী এলাকায় দুপুরে তিনটি মিনি ট্রাকে ১৩০ বস্তা ভারতীয় চিনি পাচারের সময় স্থানীয় জনতা ট্রাকগুলো আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তিনজনকে আটক করে। 

Advertisement

চিনির মালিক জানান, স্থানীয় সিয়াম রাস্তায় গাছ ফেলে ট্রাকগুলো আটকে কয়েক বস্তা চিনি নিয়ে যায় এবং তার কাছ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেয়। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি বশির আহমেদ বাদল জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চিনি শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!