ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর চলল ট্রেন 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ১০ ডিসেম্বর ২০২৩
ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর চলল ট্রেন 
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে কালীগঞ্জে ভোটমারী রেলস্টেশনের কাছে পার্বতীপুর থেকে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। তিন ঘণ্টা পর লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

রোববার সকাল ৯টায় ভোটমারী স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হলে বন্ধ হয় রেল যোগাযোগ।

ভোটমারী স্টেশন মাস্টার নুর নবী বলেন, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ৬৫৬৬ নম্বর কমিউটার ট্রেনটি ভোটমারী স্টেশনের কাছে এলে বিকল হয়ে যায়। পরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে যোগাযোগ করা হলে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল বলেন, সকালে পার্বতীপুর থেকে আসা একটি ৬৫ নম্বর কমিউটার একটি ট্রেন ভোটমারী স্টেশনের কাছে ভাঙা ব্রিজে বিকল হয়ে পড়ে। লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই রুটে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!