ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যাত্রী নিয়ে ডুবোচরে আটকা সেন্টমার্টিনগামী জাহাজ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ১০ ডিসেম্বর ২০২৩
যাত্রী নিয়ে ডুবোচরে আটকা সেন্টমার্টিনগামী জাহাজ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার পথে ৪৪ পর্যটক নিয়ে বঙ্গোপসাগরের ডুবোচরে আটকা পড়েছে এমভি গ্রীন লাইন-১ নামে এক জাহাজ।

রোববার দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ এলাকায় জাহাজটি আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে কোস্ট গার্ড গিয়ে পর্যটকদের উদ্ধার করেছে। তাদের সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!