[ দেশজুড়ে ]
খুলনায় পেঁয়াজের অতিরিক্ত দাম নেয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় পেঁয়াজের অতিরিক্ত দাম, মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজার ও নিউ মার্কেট খুচরা কাঁচা বাজারে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ভারত থেকে আমদানি বন্ধের ঘোষণায় রাতারাতি পেঁয়াজের মূল্য বৃদ্ধির অভিযোগ রয়েছে। সোমবার অভিযান পরিচালনা করে পেঁয়াজের অতিরিক্ত মূল্য, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজারের আর আর বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা ও নিউমার্কেট খুচরা কাঁচা বাজারের মামুন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!