[ দেশজুড়ে ]
সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো
ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি হতে থাকে। একপর্যায়ে রাত ১২টার দিকে নদী পথ অস্পষ্ট হয়ে যায়। নদীর ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!