নিহত বায়েজিদ মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
আহতরা হলেন- সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শ্রাবণ, একই গ্রামের মিন্টুর ছেলে মোকাদ্দেস, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মহিত এবং মেহেরপুর শহরের শেখপাড়া শাহাবুদ্দৈনের ছেলে আরিফ হোসেন।
.png)
জানা গেছে, বায়েজিদ তার বন্ধু শ্রাবণ ও মোকাদ্দেসকে মোটরসাইকেলে নিয়ে দ্রুত গতিতে মেহেরপুর থেকে নিজ গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যায়। এ সময় পাশাপাশি অবস্থান করায় দুটি মোটরসাইকেল ধাক্কা লেগে দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আহত মোকাদ্দাসের অবস্থার অবনতি ঘটায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মেহেরপুর সদর থানায় ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।