ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত: নিহত ১, বন্ধ ট্রেন চলাচল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩, ১৩ ডিসেম্বর ২০২৩
ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত: নিহত ১, বন্ধ ট্রেন চলাচল
ট্রেনের লাইনচ্যুত বগি। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আসলাম হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক ও সহকারী লোকামোস্টার সজিব মিয়াসহ আরো ১০-১২ জন আহত হয়েছেন। ফলে ঐ রেলপথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

বুধবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের জয়দেবপুর বাজারের মুরগি ব্যবসায়ী ছিলেন। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোর ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছু দূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Advertisement

ফায়ার সার্ভিসের ডিএডি আরিফিন সিদ্দিক জানান, ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক ও সহকারী লোকামোস্টার সজিব মিয়াসহ আরো ১০-১২ জন আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!