[ দেশজুড়ে ]
খেলার ছলে মাছ ধরতে পানিতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের
প্রতীকী ছবি
কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বুধবার দুপুরে পদ্মা নদীর ১২ মাইল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জুনাইদ হোসেন ১২ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং ১২ মাইল হঠাৎপাড়ার জামিরুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, জুনায়েদ ভেড়ামারার সাতজন বন্ধু নিয়ে খেলার ছলে মাছ ধরতে নামে পদ্মা নদীতে। এ সময় অসাবধানবশত সে পানিতে ডুবে যায়। অন্য সাত বন্ধু সুস্থভাবে ফিরে এলেও সে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!