ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রস্তাবে দ্বিমত, ক্ষুব্ধ হয়ে বাগদত্তা তরুণীকে ধর্ষণ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১৩ ডিসেম্বর ২০২৩
বিয়ের প্রস্তাবে দ্বিমত, ক্ষুব্ধ হয়ে বাগদত্তা তরুণীকে ধর্ষণ
ফাইল ছবি

খুলনায় স্বামী এবং তার স্ত্রী ও মেয়েকে অচেতন করে মালামাল লুট ও ধর্ষণের ঘটনায় কথিত প্রেমিক গোবিন্দ ও ধীমান নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে খুলনার কৈয়া বাজারের পাশে ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মহানগরীর হরিণটানা থানার ওসি মো. মনিরুল ইসলাম ওই দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার সংলগ্ন বাঁশগোলার পাশে এক যুবকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্প্রে করে সবাইকে অজ্ঞান করে তার বাগদত্তা মেয়েকে পালাক্রমে ধর্ষণ করেন। দুর্বৃত্তরা বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান।

Advertisement

তিনি আরো জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে গোবিন্দ নামে এক যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাবে মেয়ের পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার মেয়েটি গোবিন্দকে শনাক্ত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!