ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৩
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
ফাহিম আহমদ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফাহিম আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম আহমদ (২৬) উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফাহিম।

নিহতের চাচাতো ভাই ইমন মিয়া জানান, সিগন্যাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম।

Advertisement

নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। বর্তমানে ফাহিমের মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!