এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া মাদারীপুরের শিবচরের শাহজালালের মা সুরিয়া বেগম।
জানা গেছে, বুধবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে গুলি করে শাহজালালকে হত্যা করা হয়।
.png)
নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি এলাকার সোনামিয়া মাদবরের ছেলে। দীর্ঘ ৯ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় থাকেন।
এদিকে, বৃহস্পতিবার ভোরে নিহতের খবর বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে বাড়িতে। নিহতের চাচাতো ভাই সামাদ মাদবর বলেন, ‘আমার ভাই ৮-৯ বছর যাবত বিদেশে গেছে। ভোরে ওর মৃত্যুর খবর পাই। আমাদের খুব কষ্ট হচ্ছে।’
শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, এটি একটি মর্মান্তিক ঘটনা। মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।