[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে শিশুকে অপহরণের চেষ্টা, ২ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু অপহরণের চেষ্টাকালে দুই নারীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার চন্দনধুল গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সিরাজদিখান থানায় মামালার পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত নারীরা হলেন, আসমা বেগম ও তানজিলা।
সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে অপহরণকারীদের থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!