ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কঙ্কাল চুরি করে ফেলে যায় ফসলের মাঠে, টানাটানি করছিল কুকুর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১৫ ডিসেম্বর ২০২৩
কঙ্কাল চুরি করে ফেলে যায় ফসলের মাঠে, টানাটানি করছিল কুকুর
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে কাফনের কাপড়ে আবৃত প্লাস্টিকের বস্তাবন্দি লাশের দুটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি থেকে দুটি লাশের বস্তা উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশ দুটি স্থানীয় কালা মোল্লার স্ত্রী হাবিবা বেগম (৬০) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে ইদ্রিস শেখের (৬৫)।

Advertisement

জানা যায়, মৃত হাবিবা ও ইদ্রিস ৩-৪ মাস আগে মারা যান। পরে তাদের গোয়ালপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা লাশ দুটি চুরি করে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গোয়ালপাড়া কবরস্থান হতে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে চলে যায়। সকালে বস্তাভর্তি লাশকে কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেন। 

খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এছাড়াও গোয়ালপাড়া কবরস্থানে খোঁজ নিয়ে জানা যায়, কবর হতে আরো দুটি লাশ উধাও হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার এসআই শফিকুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ সদৃশ্য দুটি কঙ্কাল উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!