ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধান ক্ষেতে পড়ে ছিল মানব কঙ্কাল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১ ডিসেম্বর ২০২৩
ধান ক্ষেতে পড়ে ছিল মানব কঙ্কাল
ঘটনাস্থল

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন থেকে মানব কঙ্কালটি উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুর ১২টার দিকে চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার শাহ পাড়া গ্রামের রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে একটি মানব কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথা বিহীন কংকালটি তিন খণ্ডে বিভক্ত অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

Advertisement

কঙ্কালের পাশে একটি কাপড় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে এটি ঐ কাপড় দিয়ে মোড়ানো ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!