[ দেশজুড়ে ]
নিজ মৎস্য ঘেরে মিলল সালামের মরদেহ
ফাইল ফটো
বাগেরহাটে নিজ মৎস্য ঘের থেকে সালাম হাওলাদার নামে এক মাছ চাষির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার রাকালগাছি ইউনিয়নের সুনগর এলাকায় নিজ ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালাম হাওলাদার ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের মৃত ছায়েদ আলী হাওলাদারের ছেলে।
বাগেরহাট সদরের চুলকাঠি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ বলেন, সুনগর এলাকার আবেদ হাওলাদারের জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন সালাম হাওলাদার। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে খাবার শেষে ঘের পাহারার ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। পরদিন সকালে বাড়ি না ফেরায় ঘেরে যান তার স্বজনরা। এরপর ঘেরের ঘরের দরজা ভেঙে খাটের নিচে তার মরদেহ দেখতে পান স্বজনরা।
তিনি আরো বলেন, নিহত সালামের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!