ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডুবে যাওয়া ট্রলারে মিলল বাইক, উদ্ধার হয়নি নিখোঁজ সেই ব্যক্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ১৭ ডিসেম্বর ২০২৩
ডুবে যাওয়া ট্রলারে মিলল বাইক, উদ্ধার হয়নি নিখোঁজ সেই ব্যক্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে দুইজন মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

রোববার ভোর থেকে উদ্ধারকাজ শুরু হওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়। এ সময় ট্রলার থেকে ডুবে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে, শনিবার সন্ধ্যায় খেয়া পারাপারের ওই ট্রলারটি নদীর অপরপ্রান্তের পদ্মার চর থেকে হাসাইল বাজারে আসার পথে একটি বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে উপজেলা হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে ডুবে যায়। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। ধাক্কা দেওয়া বাল্কহেডটি রেখেই পালিয়ে যান চালক ও স্টাফরা। পরে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করে বাল্কহেডটি।

Advertisement

টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন জানান, রোববার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করার কথা থাকলেও কুয়াশার কারণে বিলম্বে সকাল ৯টার দিকে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন স্বজনরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!