ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ট্রলারডুবি: আরো একজনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ৮ অক্টোবর ২০২৩
মেঘনায় ট্রলারডুবি: আরো একজনের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় সাব্বির নামে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছে তিন শিশু।   

রোববার সকাল ১০টার দিকে মেঘনা নদীর ষাটনল লঞ্চঘাটের সামনে গাজী বাড়ি এলাকা থেকে সাব্বিরের মরদেহটি উদ্ধার করে নৌ-বাহিনীর উদ্ধারকারী দল। এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় জান্নাতুল মারওয়া নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিখোঁজরা হলো- মফিজুলের দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফা (৩) ও সাব্বিরের ছেলে ইমাত (২)। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুল করিম জানান, উত্তাল মেঘনায় তীব্র স্রোত রয়েছে এবং পানির গভীরতা অনেক বেশি। এ কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!