[ দেশজুড়ে ]
শিক্ষিকার মেয়ের সঙ্গে প্রেম করায় ছাত্রের পায়ের রগ কর্তন, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রয়েল শেখ
নড়াইলে শিক্ষিকার মেয়ের সঙ্গে প্রেম করায় স্কুলছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় রয়েল শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাব্বিরুল আলম। গ্রেফতারকৃত রয়েল শেখ সদর থানাধীন দক্ষিণ নড়াইলের নুর ইসলামের ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর যশোরের কোতোয়ালি থানার রাজাপুর গ্রামের তরিকুল ইসলাম বাবুর বাড়ি থেকে রয়েল শেখকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রয়েল।
.png)
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর দুপুরে নড়াইল সদর থানার মহিষখোলা গ্রামের মোহাম্মদ শেখের ছেলে আরিয়ান মণ্ডলকে বাড়ি থেকে অপহরণ করেন তুষার শেখ ও রয়েল শেখসহ কয়েকজন। পরে আরিয়ানকে নড়াইল-গোবরা সড়কের মাঝামাঝি কাড়ার বিলের পাশে একটি ঘেরে নিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। এ ঘটনায় ৬ ডিসেম্বর ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেন আরিয়ানের দাদি মাসুমা বেগম।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!