ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোম্পানীগঞ্জে নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ২০ ডিসেম্বর ২০২৩
কোম্পানীগঞ্জে নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার
কোম্পানীগঞ্জ থানা- ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে এক নবজাতক এবং এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে গৃহবধূ মুনমুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।  

জানা যায়, চরকাঁকড়া ইউনিয়নে খালের পড়ে থাকা একটি কার্টুনে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। অপরদিকে, চরফকিরা ইউনিয়নে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনমুন নাহারের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  

Advertisement

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারের পর মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!