ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে চুরি হওয়া ১২ ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার ৫

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২১ ডিসেম্বর ২০২৩
ফরিদপুরে চুরি হওয়া ১২ ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের মহাফেজখানা তথা রেকর্ড রুমের তালা ভেঙে চুরি হওয়া ১২টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। 

গ্রেফতারকৃতরা হলেন, সুলতান মুন্সি (২৬), সাহিদুল শেখ (২২), পারভেজ শেখ (২২), মো. লিয়ন শেখ (৩০), শামীম খান (৩০)। গ্রেফতারকৃত শামীমের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে। অন্যদের বাড়ি শহরের গুহলক্ষ্মীপুর ও আলীপুরে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

Advertisement

পুলিশ সুপার মো. শাহজাহানদ জানান, গত রোববার (১৭ ডিসেম্বর)  রাতে সুলতান মুন্সি ও সাহিদুল শেখ সেলাই রেঞ্জ, লোহার রড ও হাতুড়ি দিয়ে রেকর্ড রুমের দরজার তালা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করেন বলে জিজ্ঞাসাবাদে জানান। এরপর তারা আলমারির তালা ভেঙে ডেল কোম্পানির ১২টি ল্যাপটপ ও একটি মোবাইল চুরি করে। এরপর পারভেজের নিকট একটি, লিয়নের কাছে তিনটি ল্যাপটপ এবং গোয়ালন্দ ঘাটের শামীমের নিকট তিনটি ল্যাপটপ বিক্রি করেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িত আসামিদের গ্রেফতার করে ও এসব মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!