ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদরাসা শিক্ষক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ২৩ ডিসেম্বর ২০২৩
শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদরাসা শিক্ষক গ্রেফতার
গ্রেফতারকৃত মাদরাসা শিক্ষক জাহাঙ্গীর আলম

মানিকগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী ওই মাদরাসা শিক্ষার্থীর মা বাদী। ওই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসার আবাসিকে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১টার দিকে রুমের বাহিরে ডেকে নেন ওই শিক্ষক। এর কিছুক্ষণ পর তাকে বলাৎকার করেন। পরে ওই শিক্ষার্থী কান্নাকাটি করলে জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলতে ভয়ভীতি দেখান। সকাল ৮টার দিকে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মাকে বিষয়টি জানায়।

Advertisement

মামলার বাদী জানান, তার ছেলে সকালে বাড়িতে এসে কান্না করতে করতে বিষয়টি জানায়। পরে তিনি মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার হাবিল হোসেন জানান, বলাৎকারের অভিযোগে ওই মাদরাসা শিক্ষককে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!