ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে পাইপগানসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ২৩ ডিসেম্বর ২০২৩
নোয়াখালীতে পাইপগানসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের নকল আইডি কার্ড ও পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড, ২টি কাটার ব্লেড ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. বাদশা ফাহাদ (২৩) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের-শ্রীধরপুর গ্রামের হাজী মার্কেট এলকার বুসের বাড়ির আবু নওশাদের ছেলে।  

শুক্রবার বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

Advertisement

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় ডিউটিতে ছিল পুলিশ। ওই সময় সুলতানপুর রমনীর হাট বাজারের দক্ষিণ পাশে ফাহাদকে মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড, ২টি কাটার ব্লেড ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!