[ দেশজুড়ে ]
নওগাঁ সাহিত্য পরিষদের ৬ষ্ঠ বর্ষপূতিতে শোভাযাত্রা
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁ সাহিত্য পরিষদের ৬ষ্ঠ বর্ষপূতি উদযাপন উপলক্ষে কবিদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় বিজয় স্তম্ভের পাদদেশে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। পরে এক শোভাযাত্রা বের হয়।
এ সময় নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ সামসুল হক, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়নসহ কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার আগে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বেলা ১১টায় বিএমসি মহিলা কলেজে আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) মো. গাজিউর রহমান।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!