শনিবার দুপুরে বোয়ালমারীর ঐতিহাসিক সাতৈর শাহী মসজিদে তকদির কুপন উন্মুক্ত করে ওমরাহ হজের তকদির কুপনের সৌভাগ্যবানদের নির্বাচিত করা হয়।
এতে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার প্রত্যেকটি থেকে দু’জন করে ছয়জন মনোনীত হন। এদের একজন বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের কৃষক এলেম মাতুব্বর (৭০)। গতকাল শুক্রবার তার স্ত্রী ইন্তেকাল করেন। স্ত্রীর মৃত্যুর পরের দিনই তিনি বিনা খরচে পেলেন ওমরাহ হজ করার এ সুযোগ।
.png)
সংশ্লিষ্টরা জানান, এই ওমরাহ হাজিদের পাসপোর্ট খরচ থেকে শুরু করে হজ পালনের যাবতীয় খরচ গ্রিন চাষি কামরুজ্জামান মৃধার পক্ষ থেকে বহন করা হবে। তিন মাস আগ থেকে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দাদের মাঝে ৩৭ হাজার কুপন বিতরণ করা হয়। প্রথম পর্বে যারা বাদ পড়েছেন তাদের জন্য পরবর্তীতে আবারো তকদির কুপনের আয়োজন করা হবে।