[ ধর্ম ]
৩১ ডিসেম্বর মধ্যে হজের নিবন্ধনের আহ্বান
ফাইল ফটো
হজে গমনের অনিশ্চয়তা ও বিড়ম্বনা এড়ানোর স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর মধ্যে হজের নিবন্ধন অথবা ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে ২০২৪ সালের হজে যাওয়া নিশ্চিতের অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। এরপর আর সময় বাড়ানো হবে না।
.png)
সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এএল/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!