ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দামুড়হুদায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৩ ডিসেম্বর ২০২৩
দামুড়হুদায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুস সামাদ নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুস সামাদ একই গ্রামের আহাদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সড়কের পাশে শিশু আব্দুস সামাদ খেলা করছিল। এ সময় দর্শনাগামী দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।

Advertisement

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার পরপরই অটোরিকশাসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!