[ দেশজুড়ে ]
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আইয়ুব নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আইয়ুব জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের বাসিন্দা।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে আইয়ুবসহ কয়েকজন রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এ সময় ১০-১২ জনের একটি রোহিঙ্গা সন্ত্রাসী দল তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আইয়ুব মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!