ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় হরিণের মাংসসহ আটক ১

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৬ ডিসেম্বর ২০২৩
খুলনায় হরিণের মাংসসহ আটক ১
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় তিন কেজি হরিণের মাংসসহ এনামুল খাঁ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাত ১০টার দিকে পাইকগাছা উপজেলার সোলাদানা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত এনামুল খাঁ উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের রুস্তম খাঁ’র ছেলে।

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, হরিণের মাংসসহ আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাইকগাছা থানার এসআই শাহীন আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোলাদানা বাজার থেকে তিন কেজি হরিণের মাংসসহ এনামুল খাঁ নামে একজনকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আটক খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!