[ দেশজুড়ে ]
জমির জন্য প্রাণ হারালেন ২ ভাই
ফাইল ফটো
পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেলিম মুন্সী এবং আলাউদ্দীন মুন্সি।
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সেই বিরোধের জেরে সেলিমের ওপর হামলা চালায় আলাউদ্দিন মুন্সী ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। এ সময় মারা যান আলাউদ্দিন মুন্সীও। তবে তিনি কিভাবে মারা গেছে তা বলতে পারব না।
বাউফল থানার ওসি সোনিত কুমার গায়েন জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!