[ দেশজুড়ে ]
ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের বিরামপুরের রেলগেট এলাকার শারমিন ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, বিরামপুর রেলগেট এলাকায় বিরামপুর পৌরমেয়র আক্কাস আলীর মালিকানাধীন শারমিন ফিলিংস্টেশন এটি। বুধবার বিকেল ৩টার দিকে ফিলিং স্টেশনের পেট্রলের রিজার্ভ ট্যাংকের মুখে হঠাৎ করে আগুন ধরে চারদিকে ছড়িয়ে যায়।
বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ জানান, খবর পেয়ে তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফুলবাড়ি ও নবাবগঞ্জের আরো দুটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্ঠায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
.png)
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জের কাছ থেকে খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!