[ দেশজুড়ে ]
নাটোরে যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত মোস্তাফিজুল হক বকুল
নাশকতার মামলায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বকুল বড়াইগ্রাম পৌরসভার চকবড়াইগ্রাম মহল্লার মৃত শামসুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।
.png)
তিনি বলেন, গ্রেফতারকৃত বকুল নাশকতা মামলার আসামি। ঐ মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!